শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
spot_img
Homeরাজনীতিবিএনপিবিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ

বিএনপির ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে মাদারীপুর-২ আসনে বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার খাগদী এবং রাজৈর উপজেলার আমগ্রামে মনোনয়ন বঞ্চিত দুই প্রার্থীর কর্মী-সমর্থকরা এসব কর্মসূচি পালন করেন। স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানের নাম ঘোষণা করেন মাদারীপুর-২ আসনের প্রার্থী হিসেবে। এর প্রতিবাদে সোমবার বিকেলে কেন্দ্রীয় বিএনপির সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানের সমর্থকরা খাগদীতে বিক্ষোভ মিছিল বের করে এবং মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেন। একই দাবিতে রাজৈরের আমগ্রামে বিক্ষোভ সমাবেশ করেন জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্যের কর্মী-সমর্থকরা। কয়েক হাজার নারী-পুরুষ এতে অংশ নিয়ে ঘোষিত মনোনয়ন বাতিল ও পুনর্বিবেচনার দাবি জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments