শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
spot_img
Homeআবহাওয়াতেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

তেঁতুলিয়ায় আজও তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে বিরাজ করছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা সপ্তাহজুড়েই তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অবস্থান করছে। মঙ্গলবার সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার সকাল ৯টাতেও একই তাপমাত্রা রেকর্ড হয়, যা চলতি মৌসুমের সর্বনিম্ন ছিল। যদিও আজ ঘন কুয়াশা নেই, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলে মানুষের দুর্ভোগ কিছুটা কমে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, গত ৬ দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে এবং ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া দেখা দেওয়ায় সামনে শৈত্যপ্রবাহ আরও জোরদার হতে পারে। পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজি সায়েমুজ্জামান জানান, জেলার শীতকবলিত মানুষের মাঝে ইতিমধ্যে ৩০ লাখ টাকার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে এবং অতিরিক্ত বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে বার্তা পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments