বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদির সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

হাদির সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাইলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, শরিফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ইতোমধ্যে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা মহান আল্লাহতালার কাছে অন্তরের অন্তস্তল থেকে তার জন্য দোয়া করুন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, তিনি আজ দেশবাসীর সামনে উপস্থিত হয়েছেন অত্যন্ত ব্যথিত হৃদয়ে এবং এই আনন্দের দিনেও গভীর বেদনার সঙ্গে জানাতে হচ্ছে—জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব এবং গণতান্ত্রিক পথচলার ওপর সরাসরি আঘাত। তিনি বলেন, সরকার এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। যারা এই ষড়যন্ত্রে জড়িত, তারা যেখানেই থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না বলে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি। অধ্যাপক ইউনূস আরও বলেন, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে এবং ভয় দেখিয়ে, সন্ত্রাস সৃষ্টি করে কিংবা রক্ত ঝরিয়ে কেউই এই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে পারবে না। তিনি দেশবাসীর প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, অপপ্রচার ও গুজবে কান দেওয়া যাবে না এবং যারা অস্থিরতা সৃষ্টি করতে চায়, সেই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তাদের কোনো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তি এ দেশের পবিত্র মাটিতে আর কখনো ফিরে আসতে পারবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments