রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
spot_img
Homeজাতীয়নির্বাচনী ব্যস্ততায় সময় বদলাচ্ছে অমর একুশে বইমেলা, শুরু ২০ ফেব্রুয়ারি

নির্বাচনী ব্যস্ততায় সময় বদলাচ্ছে অমর একুশে বইমেলা, শুরু ২০ ফেব্রুয়ারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ও নিরাপত্তাজনিত প্রস্তুতির কারণে আগামী বছরের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে শুরু হচ্ছে। বাংলা একাডেমির আয়োজনে ২০২৬ সালের বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। অর্থাৎ ভাষার মাসের প্রথম দিন থেকে শুরু না হয়ে এবারের মেলা আয়োজন করা হচ্ছে ২৪ দিনব্যাপী।

বুধবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় মেলার নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

পরে বাংলা একাডেমির ফেসবুক পেজে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেখানে বলা হয়, নির্বাচনকালীন বাস্তবতা বিবেচনায় নিয়েই মেলার সময় পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে প্রকাশক, পাঠক ও দর্শনার্থীরা নির্বিঘ্নে বইমেলার আনন্দ উপভোগ করতে পারেন।

সভায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ একাডেমির বিভিন্ন পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments