বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়৯০ দিনের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের বিচার শেষ করার ঘোষণা

৯০ দিনের মধ্যেই হাদি হত্যাকাণ্ডের বিচার শেষ করার ঘোষণা

জাতীয় ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা ৯০ দিনের মধ্যে হাদি হত্যার বিচার সম্পন্ন হবে আমার দেশ অনলাইন প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:০১ আপডেট ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬ শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান। আসিফ নজরুল তার পোস্টে লেখেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ২০০২-এর ১০ ধারা অনুযায়ী পুলিশ রিপোর্ট আসার পর সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। এর আগে শরিফ ওসমান হাদি হত্যার বিচার প্রক্রিয়া শেষ করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। সোমবার ২২ ডিসেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, এই হত্যাকাণ্ডের জন্য একটি দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে। কোনো তথাকথিত বন্দুকযুদ্ধ নয়, আমরা চাই প্রকাশ্য বিচার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments