বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়নিবন্ধিত ৭২ হাজার প্রবাসী ভোটারের ঠিকানায় পাঠানো হলো পোস্টাল ব্যালট

নিবন্ধিত ৭২ হাজার প্রবাসী ভোটারের ঠিকানায় পাঠানো হলো পোস্টাল ব্যালট

৭২ হাজার নিবন্ধিত প্রবাসী ভোটারের ঠিকানায় গেল পোস্টাল ব্যালট স্টাফ রিপোর্টার প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪ ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট দিতে নিবন্ধিত প্রায় ৭২ হাজার প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ইতোমধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, কুয়েক, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ৭১ হাজার ৯৫৩ জন নিবন্ধিত প্রবাসী ভোটারের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এবং ধাপে ধাপে নিবন্ধিত সবার কাছে সংসদ ও গণভোটের ব্যালট পেপার পৌঁছে যাবে। ইসি কর্মকর্তা আরও জানান, নিবন্ধন অ্যাপ উদ্বোধনের পরদিন ১৯ নভেম্বর থেকে প্রবাসীদের নিবন্ধন শুরু হয়ে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এবং দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে। সোমবার বেলা ৩টা পর্যন্ত মোট ৫ লাখ ৭৫ হাজার ৬৬০ জন নিবন্ধন করেছেন, এর মধ্যে বাংলাদেশে নিবন্ধন করেছেন ৯৪ হাজার ২৪৭ জন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments