রবিবার, মার্চ ২২, ২০২৬
spot_img
Homeজাতীয়২৭ ডিসেম্বর ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার তালিকায় যুক্ত হচ্ছেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান স্টাফ রিপোর্টার প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২ আপডেট ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩ আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে নির্বাচন কমিশনার রহমানেল মাছউদ ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিনিধি দলের অন্য দুই সদস্য ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডক্টর মোহাম্মদ জকরিয়া। উল্লেখ্য, দীর্ঘ প্রায় ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments