ভোটের আগে-পরে পাঁচদিন মাঠে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্টাফ রিপোর্টার প্রকাশ ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৮ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটের আগে ও পরে সহিংসতা রোধের জন্য পাঁচদিন মাঠে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সোমবার নির্বাচন কমিশন এ তথ্য নিশ্চিত করেছে। ইসির সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা জানান, নির্বাচন পূর্ব অনিয়ম রোধ এবং ভোটগ্রহণের দুই দিন পূর্ব থেকে দুই দিন পর পর্যন্ত শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন। এ প্রক্রিয়ার জন্য আগামী ২৯ ডিসেম্বর কমিশনে প্রস্তাব উপস্থাপন করা হবে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



