শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeশিক্ষাশাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর

শাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর

শাবিপ্রবিতে ভর্তি আবেদন ৭২ হাজার শিক্ষার্থীর। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন প্রায় ৭২ হাজার শিক্ষার্থী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা পৌনে ৩টা পর্যন্ত দুই ইউনিট ও একটি উপ-ইউনিট মিলিয়ে মোট আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৯৯৩ জনে। ভর্তি আবেদন চলবে আগামী ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, এ ইউনিটে আবেদন করেছেন ৪৯ হাজার ৮৬১ জন, বি ইউনিটে ২০ হাজার ৯৪৭ জন এবং এ ২ উপ-ইউনিটে আবেদন করেছেন ১ হাজার ১৮৫ জন শিক্ষার্থী। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জানান, আবেদন সময়সীমা আর বাড়ানো হবে না এবং ২৫ ডিসেম্বর শেষে চূড়ান্ত আবেদনকারীর সংখ্যা জানা যাবে। উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর থেকে শাবিপ্রবিতে ভর্তি আবেদন শুরু হয়েছে। ভর্তি পরীক্ষার সূচি অনুযায়ী, এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৩ জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা ১৪ জানুয়ারি। এবার সিলেট ও রাজধানী ঢাকার নির্ধারিত কেন্দ্রগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। ভর্তি নির্দেশিকা অনুযায়ী, ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০-এর মধ্যে নির্ধারণ করা হবে এবং এর সঙ্গে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসি ও এসএসসির জিপিএ যোগফলকে ২ দ্বারা এবং ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে ১.৬ দ্বারা গুণ করে সর্বমোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে। এ বছর শাবিপ্রবিতে মোট ১ হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে, এর মধ্যে এ ইউনিটে ৯৮৫টি এবং বি ইউনিটে ৫৮১টি আসন রয়েছে। এছাড়া পাঁচ ধরনের কোটায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত রাখা হয়েছে, যার মধ্যে এথনিক মেরিটে ২৮টি, ডিজেবিলিটি মেরিটে ১৪টি, টি-লেবার মেরিটে ৫টি, স্পোর্টস মেরিটে ১০টি এবং সাস্ট কমিউনিটি মেরিটে ২০টি আসন অন্তর্ভুক্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments