শুক্রবার, মার্চ ২০, ২০২৬
spot_img
Homeজাতীয়ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী ভোট, ৮ দিনে পাঠানো হলো প্রায় ৩ লাখ ব্যালট

ত্রয়োদশ নির্বাচনে প্রবাসী ভোট, ৮ দিনে পাঠানো হলো প্রায় ৩ লাখ ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য গত আট দিনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ২ লাখ ৯৩ হাজার ১৪৭ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান। তিনি জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এবং এর আগের সাত দিনে ধাপে ধাপে বিভিন্ন দেশে এসব ব্যালট প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে ইন-কান্ট্রি পোস্টাল ভোটের নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে এবং সরকারি চাকরিজীবী, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ও আইনি হেফাজতে থাকা ভোটারদের নিবন্ধন সংখ্যা ১০ লাখে পৌঁছাতে পারে। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন ৬ লাখ ছাড়িয়ে যেতে পারে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুধু গতকাল শুক্রবারই বিশ্বের বিভিন্ন দেশের ৫৭ হাজার ৩৬০ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যার মধ্যে সৌদি আরবে সর্বাধিক ২২ হাজার ব্যালট প্রেরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে ১০ হাজার ৯৯৯টি, যুক্তরাজ্যে ৩ হাজার ৫০০টি, কুয়েতে ৯০০টি এবং সৌদি আরবে ১৭ হাজার ৫০০টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছিল। সব মিলিয়ে গত আট দিনে মোট ২ লাখ ৯৩ হাজার ১৪৭টি পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন। এর মধ্যে একক দেশ হিসেবে সৌদি আরবে সর্বাধিক ৫৭ হাজার ৩৪৩টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments