শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeখেলাধুলাশ্রদ্ধা প্রদর্শনে আজকের বিপিএল ম্যাচ স্থগিত রাখল বিসিবি

শ্রদ্ধা প্রদর্শনে আজকের বিপিএল ম্যাচ স্থগিত রাখল বিসিবি

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে আজকের বিপিএলের খেলা স্থগিত রাখা হয়েছে।খালেদা জিয়া মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হওয়ায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯১ সালের ২০ মার্চ বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে শপথ গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে দ্বিতীয় এবং ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৬ ও ২০০৯ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments