বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলাবিপিএলের স্থগিত দুই ম্যাচ মাঠে গড়াবে বুধবার

বিপিএলের স্থগিত দুই ম্যাচ মাঠে গড়াবে বুধবার

বুধবার হবে বিপিএলের বাতিল ম্যাচ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সম্মান জানিয়ে মঙ্গলবার বিপিএলের দুটি ম্যাচ বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, দ্রুত সময়ের মধ্যে নতুন সূচি ঘোষণা করা হবে। পরে বিসিবি সূত্রে জানা যায়, বাতিল হওয়া এই দুটি ম্যাচ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর তিনটায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে রাত আটটায়। মঙ্গলবার সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা থাকলেও শোক প্রকাশের অংশ হিসেবে ম্যাচ দুটি বাতিল করা হয়। ঘোষণার পরও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনে দর্শকরা জড়ো হয়ে খেলা আয়োজনের দাবি জানান এবং ম্যাচ বাতিল হওয়ায় আর্থিক ক্ষতির কথা বলেন, এতে স্টেডিয়ামের মূল গেটে কিছুটা উত্তেজনা তৈরি হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিসিবি জানিয়েছে, বুধবারের ম্যাচগুলো দেখতে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না, মঙ্গলবার যাদের টিকিট কাটা ছিল তারা একই টিকিটে খেলা উপভোগ করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments