বুধবার দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ব্যাংক হলিডে থাকায় কোনো ধরনের লেনদেন হবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালন করা হয়। আর্থিক প্রতিবেদন চূড়ান্ত ও বার্ষিক হিসাব সমাপ্ত করার জন্য এই ছুটি নির্ধারণ করা হয়েছে।এই সময়ে ব্যাংকের নিজস্ব দাপ্তরিক কার্যক্রম চলবে এবং গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে, তবে গ্রাহক লেনদেন করা যাবে না। গ্রাহকরা এটিএম কার্ড ব্যবহার করে নির্ধারিত সীমার মধ্যে অর্থ উত্তোলন করতে পারবেন। পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হওয়ায় হলিডেতে লেনদেন স্থগিত থাকে, তবে দাপ্তরিক কার্যক্রম চালু থাকবে।



