বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাকুবি ভর্তি পরীক্ষায় ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন, আজ শেষ দিন

কুবি ভর্তি পরীক্ষায় ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন, আজ শেষ দিন

কুবি ভর্তি পরীক্ষায় আবেদন ৯৪ হাজার, শেষ সময় আজ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় বুধবার পর্যন্ত ৯৪ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। আবেদন প্রক্রিয়া আজ রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে।বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য তিন ইউনিটে কোটা ব্যতীত ৮৯০টি আসন এবং বিভিন্ন কোটায় ১০৭টি সংরক্ষিত আসন রয়েছে। মুক্তিযোদ্ধা সন্তান কোটা ৪৫, টিআরকিউ ১১, এনআরকিউ ৭, শারীরিক প্রতিবন্ধী ৬, পোষ্য ১৯ এবং খেলোয়াড় ১৯ জন।ইউনিটভিত্তিক আবেদন: বিজ্ঞান ‘এ’ ইউনিটে ৩০০ আসনের বিপরীতে ৪৪,৮২৭ জন, মানবিক ‘বি’ ইউনিটে ৩৯০ আসনের বিপরীতে ৩৬,৭০০ জন, বাণিজ্য ‘সি’ ইউনিটে ২০০ আসনের বিপরীতে ১২,৪৭৩ জন।ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিট, ৩১ জানুয়ারি সকাল ১১টায় ‘বি’ ইউনিট এবং বিকেল ৩টায় ‘সি’ ইউনিটে হবে। পরীক্ষা এক ঘন্টা সময়ের ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হবে, ভুল উত্তরে ০.২৫ মার্ক কাটা হবে। পাশ নম্বর সর্বনিম্ন ৩৩।আবেদন প্রক্রিয়া শেষ হলে আসন বণ্টনসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে। ১-৫ জানুয়ারি সংশোধনের জন্য আবেদনকারীরা ইউনিট অফিসে যোগাযোগ করতে পারবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments