ফ্রান্স সরকার ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবেশাধিকার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে। অনলাইন নিরাপত্তা জোরদার ও শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় সরকারের নতুন খসড়া আইনে এ পদক্ষেপের কথা বলা হয়েছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে কার্যকর হতে পারে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়ে জানুয়ারিতেই সংসদে এ বিষয়ে বিতর্ক শুরুর আহ্বান জানিয়েছেন। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে অনলাইন হয়রানি, অনুপযুক্ত বিষয়বস্তুতে প্রবেশ এবং শিশুদের ঘুমের সমস্যা কমবে। খসড়া আইনে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, অবাধ অনলাইন অ্যাক্সেস শিশুদের নানা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি ও সাইবার হয়রানির মুখে ফেলতে পারে। উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করে এ ক্ষেত্রে বিশ্বের প্রথম দেশ হিসেবে পরিচিতি পেয়েছে।
ফ্রান্সে ১৫ বছরের নিচে শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের উদ্যোগ
RELATED ARTICLES



