বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২ টাকা করে কমিয়েছে সরকার। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করা হয়। সংশোধিত প্রাইসিং ফর্মুলার আলোকে জানুয়ারি মাসের জন্য ডিজেলের দাম লিটারপ্রতি ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২ টাকা, পেট্রোল ১২০ টাকা থেকে ১১৮ টাকা এবং কেরোসিন ১১৬ টাকা থেকে ১১৪ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে, যা ১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে কার্যকর হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments