দেশের বাজারে রেকর্ড দামের পর তিন দফায় কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে।বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নতুন দাম শুক্রবার (২ জানুয়ারি) থেকে কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।



