বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাকৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার

কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সারাদেশে একযোগে সকাল ২টা থেকে ৩টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৩৭০১ আসনের বিপরীতে ৮৮২২৮ জন শিক্ষার্থী আবেদন করেছে, প্রতি আসনের জন্য প্রায় ২৪ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। যথাযথ নিরাপত্তা ও কেন্দ্র ব্যবস্থাপনার ব্যবস্থা করা হয়েছে। ৯টি বিশ্ববিদ্যালয় হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments