সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬
spot_img
Homeখেলাধুলাআইপিএল দলে আর নেই মোস্তাফিজ, সিদ্ধান্ত কলকাতার

আইপিএল দলে আর নেই মোস্তাফিজ, সিদ্ধান্ত কলকাতার

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশের পর মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার বিষয়টি কার্যত নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এক বিবৃতিতে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী মোস্তাফিজকে দল থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং আইপিএলের নিয়ম অনুযায়ী একজন বদলি খেলোয়াড় নেওয়ার সুযোগ পাবে তারা। শনিবার গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে জানান, মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে তৈরি হওয়া বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণেই কেকেআরকে এই সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। শুরুতে অপেক্ষা ও পর্যবেক্ষণ নীতি অনুসরণ করা হলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান তিনি। বিসিসিআই আরও জানায়, কেকেআর চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতি দেওয়া হবে। উল্লেখ্য, মোস্তাফিজকে দলে নেওয়াকে কেন্দ্র করে কেকেআরের কর্ণধার বলিউড অভিনেতা শাহরুখ খানকে ভারতের উত্তর প্রদেশের এক বিজেপি নেতা দেশদ্রোহী আখ্যা দেন এবং কয়েকজন কথিত আধ্যাত্মিক গুরু প্রকাশ্যে তার সমালোচনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments