ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। দেশটির একাধিক রাজ্যে বেসামরিক ও সামরিক স্থাপনায় এই হামলা পরিচালিত হয়। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি ভেনেজুয়েলার পাশে থাকার দৃঢ় অবস্থান প্রকাশ করে বলেন, এটি একটি অপরাধমূলক আক্রমণ। এক্সে দেওয়া পোস্টে ডিয়াজ-ক্যানেল উল্লেখ করেন, কিউবার তথাকথিত শান্তির অঞ্চলকে নৃশংসভাবে আক্রমণ করা হচ্ছে এবং মার্কিনিদের এই পদক্ষেপ শুধু ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধেই নয়, বরং ‘আমাদের আমেরিকা’র বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের শামিল। তিনি বিপ্লবী স্লোগান উচ্চারণ করে তার বক্তব্য শেষ করেন—‘মাতৃভূমি অথবা মৃত্যু, আমরা জয় করব’।
মাতৃভূমির জন্য লড়াই, জয় হবেই
RELATED ARTICLES



