শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeজাতীয়এনটিআরসিএর সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় রদবদল

এনটিআরসিএর সপ্তম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ প্রক্রিয়ায় আসছে বড় রদবদল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজারের বেশি শিক্ষক নিয়োগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আসন্ন এই গণবিজ্ঞপ্তিতে বয়স গণনার সময় নির্ধারণ করেছে সংস্থাটি। জানা গেছে, গত বছরের জুন মাস থেকেই বয়স হিসাব করা হবে। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে এবং সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে, এ বিষয়ে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তবে এবারের গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে, যার ফলে সুপারিশ প্রক্রিয়া আগের তুলনায় সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এনটিআরসিএর একটি সূত্র জানায়, সপ্তম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’, যেখানে ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে। এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন, তবে নতুন গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে। বিষয়টি ব্যাখ্যা করে এনটিআরসিএর এক কর্মকর্তা জানান, নির্ধারিত পছন্দ দেওয়ার পর কোনো প্রার্থী যদি নির্বাচিত প্রতিষ্ঠানের বাইরে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী হন, তাহলে ই-অ্যাপ্লিকেশন ফরমে থাকা ‘আদার অপশন’ বক্সে ‘ইয়েস’ নির্বাচন করতে হবে, আর যারা পছন্দের বাইরে অন্য কোথাও নিয়োগ চান না, তাদের জন্য থাকবে ‘নো’ অপশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments