বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়প্রতীক প্রদর্শনে নির্ধারিত সীমা অতিক্রম না করার আহ্বান ইসির

প্রতীক প্রদর্শনে নির্ধারিত সীমা অতিক্রম না করার আহ্বান ইসির

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারের সময় নির্ধারিত প্রতীকের সাইজ অতিক্রম না করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এ বিষয়ে বাড়াবাড়ি না করার পরামর্শও দেওয়া হয়েছে। রোববার নির্বাচন কমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব নির্দেশনা জানানো হয়। পোস্টে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ৩ মিটারের বেশি হওয়া যাবে না এবং জীবন্ত প্রাণীকে কোনোভাবেই নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহার বা প্রদর্শন করা যাবে না। স্লোগান হিসেবে বলা হয়, প্রতীকের সাইজে বাড়াবাড়ি নয়, জীবন্ত প্রাণী ব্যবহার মোটেও কাম্য নয়। তফসিল অনুযায়ী রোববার মনোনয়নপত্র বাছাই শেষ হয়েছে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments