ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত অপহরণ’ হিসেবে অভিহিত করে বলেন, প্রেসিডেন্টের কয়েকজন দেহরক্ষীকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এবং অভিযানে ভেনেজুয়েলার কয়েকজন সেনা ও বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। আল জাজিরার খবরে বলা হয়, রোববার টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে লোপেজ সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন জানান, যেখানে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে গত শুক্রবার গভীর রাতে মার্কিন বাহিনী কারাকাস ও এর আশপাশের এলাকায় হামলা চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায়। বর্তমানে মাদুরোকে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে এবং মাদক পাচার ও অবৈধ অস্ত্র রাখার কয়েকটি মামলায় সোমবার তাকে আদালতে হাজির করার কথা রয়েছে।
মাদুরো আটক ‘কাপুরুষোচিত অপহরণ’—ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী
RELATED ARTICLES



