শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeশিক্ষাএইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নতুন জরুরি নির্দেশনা

এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য নতুন জরুরি নির্দেশনা

আগামী ফেব্রুয়ারি মাসে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের টেস্ট বা নির্বাচনি পরীক্ষা শুরু হবে এবং এর ফলাফল আগামী ১০ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণেচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা ফেব্রুয়ারি মাসে শুরু করতে হবে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। একই সঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ আগামী ১১ মার্চ থেকে শুরু হবে এবং ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments