শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকরমজান শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

রমজান শুরু ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল পাকিস্তান

পাকিস্তানের জ্যোতির্বিদ্যা গবেষণা কাউন্সিল রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। কাউন্সিল জানিয়েছে, পাকিস্তানে রমজান ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে বলা হয়েছে, রুয়েট-ই-হিলাল গবেষণা কাউন্সিলের মহাসচিব মুফতি খালিদ ইজাজ জানিয়েছেন, পাকিস্তানে ১৮ ফেব্রুয়ারি রমজান মাসের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, চাঁদের জন্ম এবং দৃশ্যমানতার ভিত্তিতে জ্যোতির্বিদ্যার গণনা থেকে এই অনুমান করা হয়েছে। রমজানের প্রথম দিন হিসেবে ১৯ ফেব্রুয়ারি পড়ার সম্ভাবনা রয়েছে। মুফতি ইজাজ জোর দিয়ে বলেছেন যে, এটি চূড়ান্ত নয়; পাকিস্তানের কেন্দ্রীয় রুয়েট-ই-হিলাল কমিটিই চাঁদ দেখার পর ইসলামী মাস শুরুর ঘোষণা দিতে সক্ষম। ঈদুল ফিতরের বিষয়ে তিনি জানান, ২০ মার্চ শাওয়ালের চাঁদ দেখা যাবে বলে আশা করা হচ্ছে, যার ফলে ২১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments