বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাজবিতে বহিরাগত প্রবেশের চেষ্টা, পাসকার্ড এক্সচেঞ্জ করতে গিয়ে শিক্ষার্থী আটক

জবিতে বহিরাগত প্রবেশের চেষ্টা, পাসকার্ড এক্সচেঞ্জ করতে গিয়ে শিক্ষার্থী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষে বাংলাবাজার সংলগ্ন ২ নম্বর গেট দিয়ে বহিরাগত ও অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ করানোর অভিযোগ উঠেছে। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পাসকার্ড এক্সচেঞ্জ করে বহিরাগত প্রবেশ করানোর সময় হাতেনাতে ধরা পড়েন এক শিক্ষার্থী। অভিযুক্ত সোহান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী। বাধা দিতে গেলে তিনি নিজেকে ছাত্রদল কর্মী হিসেবে পরিচয় দেন এবং দায়িত্বরত বিএনসিসি সদস্য ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তবে বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতাদের দাবি, সোহান একজন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রদলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পাসকার্ড এক্সচেঞ্জ করার কারণ জানতে চাইলে সোহান বলেন, তার এক বন্ধুর জরুরি প্রয়োজনে ক্যাম্পাসে প্রবেশ করা দরকার ছিল, তাই তিনি কার্ডটি দিয়েছেন। এর আগে বিকেল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে ক্যাম্পাস থেকে সব শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। এদিকে সন্ধ্যার পর থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটের সামনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, তারা বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করছিলেন। দায়িত্বরত বিএনসিসি সদস্যরা বলেন, গেটের নিরাপত্তার মূল দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর, তারা যথাযথভাবে দায়িত্ব পালন না করলে বিষয়টি প্রক্টরিয়াল বডিকে দেখতে হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ফেরদাউস হোসেন বলেন, শিক্ষার্থীরা একবার বের হচ্ছে আবার প্রবেশ করছে, সবাইকে পাসকার্ড দেখে ঢুকতে দেওয়া হচ্ছে, তবে এর মধ্যেই পাসকার্ড এক্সচেঞ্জ করে অনেকে ক্যাম্পাসে প্রবেশ করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments