বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeখেলাধুলাচোটের হতাশায় ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন নেইমার

চোটের হতাশায় ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন নেইমার

সবশেষ পাওয়া ইনজুরিতে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেইমার জুনিয়র। চোটের কারণে একপর্যায়ে ফুটবলকে গুডবাই বলার কথাও ভেবেছিলেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তার বাবা ও এজেন্ট নেইমার সিনিয়র এ তথ্য জানান। তিনি বলেন, মেনিস্কাসে চোট পাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর নেইমারের মানসিক অবস্থা ভেঙে পড়ে। তখন সবকিছু সামলানো তার জন্য কঠিন হয়ে যায়। ছেলের বাসায় গিয়ে তিনি জানতে চান কেমন আছে সে। তখন নেইমার জানান, তিনি আর নিতে পারছেন না এবং অস্ত্রোপচার করাতে চান, যদিও সেটি কাজে দেবে কি না—এ নিয়ে তার সংশয় ছিল।চোট ও সমালোচনার চাপ সামলাতে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময় পার করছিলেন নেইমার। এ সময় তার পাশে দাঁড়ান বাবা। সমালোচনায় কান না দিয়ে মাঠের পারফরম্যান্স দিয়ে জবাব দেওয়ার পরামর্শ দেন তিনি। অস্ত্রোপচারের সিদ্ধান্তে ছেলের পাশে থাকার আশ্বাস দেন। পরদিনই অনুশীলনে ফিরে বাঁ ও ডান পায়ে বল মারতে শুরু করেন নেইমার। অনুশীলনের একপর্যায়ে তিনি বলেন, আবার খেলতে পারবেন বলে তার বিশ্বাস হচ্ছে। এরপর মাঠে ফিরে গোলও করেন তিনি।ভক্ত-সমর্থকদের প্রত্যাশা, চলতি মাসের শেষদিকে মাঠে ফিরতে পারবেন নেইমার। এরপর ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে। ব্রাজিলের জার্সিতে ১২৮ ম্যাচে রেকর্ড ৭৯ গোল করেছেন নেইমার এবং খেলেছেন তিনটি বিশ্বকাপ। তবে এখনো বিশ্ব শিরোপা জেতা হয়নি তার। যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সেই অপূর্ণতা ঘোচাতে চান সেলেসাওদের এই তারকা।২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলার সময় বাঁ হাঁটুর এসিএল ও মেনিস্কাসে চোট পান নেইমার। ওই ইনজুরি থেকে সেরে উঠলেও পরবর্তীতে একাধিকবার চোটে পড়েন তিনি। ফলে শতভাগ ফিটনেসে আর ফেরা হয়নি তার। সৌদি ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও ফর্মে ফিরতে ব্যর্থ হন। সর্বশেষ গত ২২ ডিসেম্বর বাঁ হাঁটুতে ছোটখাটো অস্ত্রোপচার করাতে বাধ্য হন নেইমার। সেই অস্ত্রোপচারের ধকল কাটিয়ে আবার মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments