বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাভিপি-জিএস পদে শিবির এগিয়ে, এজিএসে ছাত্রদল

ভিপি-জিএস পদে শিবির এগিয়ে, এজিএসে ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম এবং জিএস পদপ্রার্থী আব্দুল আলিম আরিফ এগিয়ে রয়েছেন। একই সঙ্গে এজিএস পদে এগিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী বিএম আতিকুর রহমান তানজীল। বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা একটি বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে। নৃবিজ্ঞান বিভাগের ম্যানুয়াল ফলাফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৭ ভোট এবং জিএস পদে আব্দুল আলিম আরিফ পেয়েছেন ১৩৪ ভোট। অন্যদিকে ছাত্রদলের এজিএস প্রার্থী বিএম আতিকুর রহমান তানজীল পেয়েছেন ১২৬ ভোট। এর আগে রাত ১টার দিকে নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম জানান, প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে—এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হয়। পরে একই ভোট দুটি ওএমআর মেশিনের মাধ্যমে পুনরায় গণনা করা হচ্ছে। ম্যানুয়াল ফলাফলের সঙ্গে যে মেশিনের ফল মিলবে, সেই মেশিন দিয়েই পরবর্তী সব কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন করা হবে। এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি ভোট দিয়ে নতুন করে গণনা শুরু করা হয়। উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে পুরো প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে সমস্যা সমাধানের পর দীর্ঘ বিরতির শেষে আবারও ভোট গণনা শুরু করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments