বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়হাদির খুনি ফয়সাল বর্তমানে ভারতে: ডিবি প্রধান

হাদির খুনি ফয়সাল বর্তমানে ভারতে: ডিবি প্রধান

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানিয়েছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম। মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল সংক্রান্ত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।সম্প্রতি ভাইরাল হওয়া দুটি ভিডিওতে ফয়সাল দাবি করেন, বর্তমানে তিনি দুবাইয়ে আছেন এবং হাদির হত্যাকাণ্ডে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তবে হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হাদিকে গুলি করে হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতের মেঘালয়ে পালিয়েছেন ফয়সাল ও তার সহযোগী আলমগীর শেখ। ফয়সালের ভিডিওগুলোর সত্যতাও নিয়ে প্রশ্ন ওঠে।ডিবি প্রধান জানান, ভিডিও বার্তাটি সত্য, কিন্তু ফয়সাল দুবাইয়ে নয়, তিনি ভারতে অবস্থান করছেন। তিনি বলেন, চার্জশিটে ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে, যাদের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পাঁচজন হলেন—হাদিকে গুলি করা ফয়সাল করিম মাসুদ, মোটরসাইকেল চালক আলমগীর শেখ, পালাতে সহায়তা করা মানবপাচারকারী ফিলিপ স্নাল, হত্যার নির্দেশদাতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং ফয়সালের বোন জেসমিন।তিনি আরও জানান, এখন পর্যন্ত তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী হাদি হত্যার পরিকল্পনাকারী ও নির্দেশদাতা হলেন পল্লবীর সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী। প্রয়োজন হলে সম্পূরক চার্জশিট দিয়ে অন্য সংশ্লিষ্টদের নামও যুক্ত করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments