বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাজকসু নির্বাচনে আরও দুটি কেন্দ্রের ফল ঘোষণা

জকসু নির্বাচনে আরও দুটি কেন্দ্রের ফল ঘোষণা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ছয়টির ফল প্রকাশিত হয়েছে। পাঁচটিতে এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। ছাত্রদলের ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব একটি কেন্দ্রে এগিয়ে আছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে।কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেন্দ্রে ভিপি রিয়াজুল ১০৬ ভোট, রাকিব ৯৪ ভোট, জিএস আরিফ ১১২ ভোট, খাদিজাতুল ৫৩ ভোট, এজিএস মাসুদ ১০৫ ভোট, তানজিল ৮০ ভোট। জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি কেন্দ্রে ভিপি রিয়াজুল ৫১ ভোট, রাকিব ৩৯ ভোট, জিএস আরিফ ৪৬ ভোট, খাদিজাতুল ১৮ ভোট, এজিএস মাসুদ ৪২ ভোট, তানজিল ৩০ ভোট।ভূগোল ও পরিবেশবিজ্ঞান কেন্দ্রে রিয়াজুল ১০০ ভোট, রাকিব ৯১ ভোট, জিএস আরিফ ৯০ ভোট, খাদিজাতুল ৪৫ ভোট, এজিএস মাসুদ ৯৮ ভোট, তানজিল ৮৫ ভোট। নৃবিজ্ঞান কেন্দ্রে রিয়াজুল ১২৮ ভোট, রাকিব ১১৮ ভোট, জিএস আরিফ ১২৩ ভোট, খাদিজাতুল ৭৩ ভোট, এজিএস মাসুদ ১০২ ভোট, তানজিল ১২৬ ভোট।লোকপ্রশাসন কেন্দ্রে রিয়াজুল ১২২ ভোট, রাকিব ১৩২ ভোট, জিএস আরিফ ১২৩ ভোট, খাদিজাতুল ৬২ ভোট, এজিএস মাসুদ ১৩০ ভোট, তানজিল ১০৬ ভোট। ফার্মেসি কেন্দ্রে রিয়াজুল ৭৮ ভোট, রাকিব ৫৩ ভোট, জিএস আরিফ ৮৩ ভোট, খাদিজাতুল ২৬ ভোট, এজিএস মাসুদ ৭৮ ভোট, তানজিল ৪৫ ভোট।মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে প্রক্রিয়া সাময়িক বন্ধ হয়। পরে সমস্যা সমাধান হয়ে ভোট গণনা পুনরায় শুরু হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments