বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাতিন কেন্দ্রে ভিপি পদে শিবির এগিয়ে, একটিতে ছাত্রদল

তিন কেন্দ্রে ভিপি পদে শিবির এগিয়ে, একটিতে ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটির ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে তিনটিতেই এগিয়ে আছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী রিয়াজুল ইসলাম। অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী একেএম রাকিব একটি কেন্দ্রে এগিয়ে রয়েছেন। বুধবার সকাল পৌনে ৮টার দিকে জকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ফলাফলে শিবিরের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, ছাত্রদলের একেএম রাকিব পেয়েছেন ৯১ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৯০ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ৪৫ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৯৮ ভোট, ছাত্রদলের বিএম আতিকুর রহমান তানজীল ৮৫ ভোট।নৃবিজ্ঞান বিভাগের ফলাফলে শিবিরের রিয়াজুল ১২৮ ভোট পেয়েছেন, ছাত্রদলের রাকিব ১১৮ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৭৩ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ১০২ ভোট, ছাত্রদলের তানজীল ১২৬ ভোট পেয়েছেন।লোকপ্রশাসন বিভাগের ফলাফলে শিবিরের রিয়াজুল ১২২ ভোট পেয়েছেন, ছাত্রদলের রাকিব ১৩২ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ৬২ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ১৩০ ভোট, ছাত্রদলের তানজীল ১০৬ ভোট পেয়েছেন।ফার্মেসি বিভাগের ফলাফলে শিবিরের রিয়াজুল ৭৮ ভোট পেয়েছেন, ছাত্রদলের রাকিব ৫৩ ভোট। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ ৮৩ ভোট, ছাত্রদলের খাদিজাতুল কুবরা ২৬ ভোট। এজিএস পদে শিবিরের মাসুদ ৭৮ ভোট, ছাত্রদলের তানজীল ৪৫ ভোট পেয়েছেন।উল্লেখ্য, মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে ভোট গণনার মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দিলে প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হয়। পরে সমস্যা সমাধানের পর দীর্ঘ বিরতির পর ভোট গণনা আবার শুরু করে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments