শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeখেলাধুলাবিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ

বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে পয়েন্ট হারাবে বাংলাদেশ

নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যেতে রাজি নয় বাংলাদেশ। বিষয়টি নিয়ে মঙ্গলবার আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মধ্যে আলোচনাও হয়েছে। ভার্চুয়াল বৈঠকে আইসিসি থেকে বিসিবিকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে—ভারতে গিয়ে খেলতে হবে, না হলে পয়েন্ট হারাতে হবে।আইসিসি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়। তাই বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতেই হবে। তবে বিসিবি জানিয়েছে, এ বিষয়ে এখন পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির পক্ষ থেকে জানানো হয়নি। এখনও বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।এর আগে, রবিবার বিসিবি আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর অনুরোধ জানায়। এরপরই এই বৈঠক অনুষ্ঠিত হয়।টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে ৮ মার্চ পর্যন্ত চলবে। গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়—৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে।উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ড নিরাপত্তা ইস্যুর কারণে কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশ দিলে বিসিবি আইসিসিকে চিঠি দেয়। যদিও গত ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে কেকেআর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments