বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeবিনোদনকবিতা-গানে বিপ্লবী সাড়া: জিয়া হকের ‘হাদির জিন্দাবাদ’

কবিতা-গানে বিপ্লবী সাড়া: জিয়া হকের ‘হাদির জিন্দাবাদ’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে জিয়া হকের লেখা বিপ্লবী কবিতা ও গানগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অল্প কয়েক দিনের মধ্যেই কবিতা ও গান মিলিয়ে শত মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে এসব সৃষ্টি। চারদিন আগে রিলসে বিশ্বজুড়ে টপ সার্চে ছিলেন জিয়া হক, সাম্প্রতিক বৈশ্বিক আলোচিত ব্যক্তিত্বদেরও পেছনে ফেলেছেন তিনি।শিল্পী আবু উবাইদার কণ্ঠে ‘হাদির জিন্দাবাদ’ গানটি ফেসবুকে দুই দিনে ৮.৫ মিলিয়ন ভিউ ছাড়িয়ে বর্তমানে ১১ মিলিয়ন অতিক্রম করেছে। ইউটিউবেও গানটি পেয়েছে তিন মিলিয়নের বেশি ভিউ। একই সময়ে প্রকাশিত ‘কালচারাল হিরো’ গানের ট্রেলার একদিনেই ফেসবুকে ১.৩ মিলিয়ন ভিউ অর্জন করেছে। কবিতা ‘গুলি-টুলি হাদিদের চুলটাও ছেঁড়ে না’ প্রকাশের দুদিনের মধ্যেই ১২ মিলিয়নের বেশি ভিউ পায় এবং বিজয় দিবসে ১০ মিলিয়ন ভিউ ছাড়িয়ে নতুন রেকর্ড গড়ে।এছাড়া আবু উবাইদার কণ্ঠে ইউটিউবে প্রকাশিত গান ‘হাদি তুই ফিরে আয়’ পাঁচ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। কবিতা ও গানগুলো ইউটিউবের পাশাপাশি ইনস্টাগ্রাম ও টিকটকেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন অ্যাকাউন্ট থেকে মিলিয়নের পর মিলিয়ন ভিউ এসেছে, যা এই সৃষ্টিগুলোর জনপ্রিয়তা আরও স্পষ্ট করেছে।‘হাদিই আঁধার-পর্দা সরায়ে নতুন ভোরের রবি—নতুন সময়ে নতুন সফরে ওঠে হাদির জিন্দাবাদ’—এমন চরণগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে হাজার হাজারবার শেয়ার হচ্ছে। বিভিন্ন স্থানে দেয়াল লিখন, নিজস্ব আবৃত্তি ও গানে গানে এই কবিতা ছড়িয়ে দিচ্ছেন অসংখ্য মানুষ। বাবা-মা সন্তানকে নিয়ে, শিক্ষক শিক্ষার্থীকে নিয়ে কবিতা ও গান পরিবেশন করে শেয়ার দিচ্ছেন।গবেষক ও চিন্তক আমান আবদুল্লাহ, লেখক ও উপস্থাপক ইকবাল খন্দকারসহ অনেকেই সামাজিক মাধ্যমে এসব সৃষ্টির প্রশংসা করেছেন। তারা বলেছেন, এটি শুধু গান নয়, এক ধরনের হুংকার, যা সময়ের আন্দোলন ও আবেগকে ধারণ করেছে। অনেকের মতে, এই গানই হাদিকে ইতিহাসে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর ব্যারিস্টার তাজুল ইসলাম, ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বহু রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী ‘হাদির জিন্দাবাদ’ শেয়ার করেছেন। কবি জিয়া হক বলেন, এই বিপুল সাড়া তার কাছে অকল্পনীয় ছিল এবং শ্রোতাদের ভালোবাসা তাকে আরও লেখালেখির অনুপ্রেরণা দেবে। অনেক লেখক-বুদ্ধিজীবী ‘হাদির জিন্দাবাদ’কে মাস্টারপিস হিসেবে আখ্যা দিয়েছেন। শিল্পী আবু উবাইদা ঘোষণা দিয়েছেন, আগামী এক মাসের ইউটিউব আয়ের পুরোটা তিনি হাদির পরিবারের জন্য প্রদান করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments