বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়এবার নির্বাচনে টানা ৭ দিন মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

এবার নির্বাচনে টানা ৭ দিন মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ৭ দিনের জন্য মাঠে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্র অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। ভোটের চার দিন আগে, ভোটের দিন এবং ভোটের পরের দুই দিন এই দায়িত্ব পালন করা হবে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ থেকে ১৮ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য দায়িত্বে থাকবেন। এবারের নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৭ লাখের বেশি সদস্য নিয়োজিত থাকবেন, যার মধ্যে আনসার ও ভিডিপি সদস্য থাকবেন প্রায় সাড়ে ৫ লাখ। পাশাপাশি ৯০ হাজারের বেশি সশস্ত্র বাহিনীর সদস্যের পাশাপাশি পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্ট গার্ডও দায়িত্ব পালন করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments