বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষাজকসু নির্বাচন: ২৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিবির

জকসু নির্বাচন: ২৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে সামগ্রিকভাবে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম মোট ২ হাজার ৮১৯ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ২ হাজার ৬৯১ ভোট। ফলে ভিপি পদে রাকিব ১২৮ ভোটে পিছিয়ে রয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও শিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী আরিফ পেয়েছেন ২ হাজার ৯৮০ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট। এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ পেয়েছেন ২ হাজার ৬৫৬ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী আতিকুল রহমান তানযিল পেয়েছেন ২ হাজার ৩৫০ ভোট। এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার বহুল আকাঙ্ক্ষিত জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জকসু ও হল সংসদ মিলিয়ে মোট ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারদের মধ্যে নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়, যার মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments