বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি

সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, সরকার কেন নতি স্বীকার করেছে তার বড় কারণ হলো উপদেষ্টা পরিষদের তুলনায় আমলাতন্ত্র অনেক বেশি ক্ষমতাবান। এখানে গোষ্ঠীস্বার্থ ও রাজনৈতিক স্বার্থের প্রতিফলন দেখা যায় এবং আমলাতন্ত্রের একাংশ উপদেষ্টাদের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। সোমবার সকালে ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। দুদক সংস্কার কমিশনের আশু করণীয় বিষয়গুলো সরকারের কাছে কোনো গুরুত্ব পায়নি উল্লেখ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, যতক্ষণ সরকারি আমলাতন্ত্রের একচ্ছত্র কর্তৃত্ব বজায় থাকবে ততক্ষণ দুদকের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিত হবে না এবং সেটিকে উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ কমিশন যেভাবে গঠন করা হয়েছে তা জুলাই সনদের পরিপন্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments