বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeআন্তর্জাতিকইরানের অস্থিরতা নিয়ন্ত্রণে, হুমকি উপেক্ষা: আরাগচি

ইরানের অস্থিরতা নিয়ন্ত্রণে, হুমকি উপেক্ষা: আরাগচি

ইরানে চলমান বিক্ষোভ ও অস্থিরতা পুরোপুরি নিয়ন্ত্রণে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান এবং বলেন, সপ্তাহান্তে সহিংসতা বাড়লেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। খবর আল জাজিরার। আরাগচি অভিযোগ করেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ও হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহিংসতা উসকে দিচ্ছেন। তিনি আরও বলেন, যুদ্ধের জন্য তার দেশ প্রস্তুত, তবে আলোচনার দুয়ারও খোলা রয়েছে। আরাগচি জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুত ইন্টারনেট চালু করার কাজ চলছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইরানের বিরুদ্ধে মার্কিন কর্মকর্তাদের হুমকি এই অঞ্চলে উত্তেজনা বাড়াতে ইসরাইলি সরকারের নেওয়া নীতির সঙ্গে সংগতিপূর্ণ। যেকোনো আগ্রাসনের প্রতি ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিক্রিয়া দ্রুত, সুনির্দিষ্ট ও ব্যাপক হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments