ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম নেকাব ইস্যুতে বিএনপি নেতার মন্তব্যকে ধৃষ্টতাপূর্ণ ও ইসলামবিদ্বেষী হিসেবে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, মুসলিম নারীর নেকাব কেবল পোশাক নয়, এটি ঈমানি পরিচয়, শরিয়তসম্মত ইবাদত ও পর্দার রূপ। আল্লাহ কুরআনে স্পষ্ট নির্দেশ দিয়েছেন—‘বল (হে নবী), ঈমানদার নারীদেরকে যেন তারা তাদের চাদরের অংশ নিজেদের ওপরে টেনে নেয়’ (সুরা আহযাব, ৩৩:৫৯)।সাদ্দাম বলেন, বিএনপি নেতার বক্তব্য ইসলামী শরিয়তের বিরুদ্ধে এবং মুসলিম নারীর মৌলিক অধিকারকে পদদলিত করার হীন প্রচেষ্টা। বাংলাদেশ সংবিধান ধর্ম পালন ও প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। আন্তর্জাতিক মানবাধিকার সনদ ICCPR Article 18-ও ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে।তিনি আরও বলেন, ইসলামের বিধান নিয়ে বিদ্রূপ করা রাজনৈতিক কৌশল নয়—এটি ধর্মের উপহাস, তাই বিশ্বাসের জায়গা নিয়ে রাজনীতি বন্ধ করতে হবে।



