শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeশিক্ষানির্বাচনকালে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

নির্বাচনকালে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের সভা, সমাবেশ বা নির্বাচনি প্রচারণার কাজে ব্যবহার না করার জরুরি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের কঠোরভাবে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো স্মারকের আলোকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়, নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা থাকলেও লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা তাদের পক্ষে অন্য ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা কিংবা যুব সমাবেশের নামে ভোটারদের জমায়েত করে প্রচারণার চেষ্টা করছেন এবং এ ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ বা হলরুম ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এতে আরও বলা হয়, অনেক সময় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে এসব কার্যক্রমের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ অবস্থায় রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সভা, সমাবেশ বা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, টিচার্স ট্রেনিং কলেজ (টিটিসি), উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments