বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষানির্ধারিত সময়েই হবে শাকসু নির্বাচন

নির্ধারিত সময়েই হবে শাকসু নির্বাচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এসইউএসটি) ও বাংলাদেশের সকল ক্যাম্পাসে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এবং পূর্বনির্ধারিত সময়ে শাকসু নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আজ প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন সচিবের সঙ্গে ডাকসু নেতৃবৃন্দের ফলপ্রসূ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বলা হয়, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি ক্যাম্পাসে নির্বাচনের মাধ্যমে যে গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, তা বজায় রাখা একান্ত জরুরি। জাতীয় নির্বাচনের তিন সপ্তাহ আগে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করার কোনো অপপ্রয়াস ছাত্র সমাজ মেনে নেবে না। প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, নির্বাচন পূর্বনির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে এবং এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। এছাড়া এসইউএসটির উপাচার্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও শাকসু নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে বাস্তবায়নের ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। প্রত্যেক প্রার্থীকে তাদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সকল অংশীজনকে পূর্ণ সহযোগিতা প্রদানের আহ্বান জানানো হয়েছে। নিরাপদ গণতান্ত্রিক ক্যাম্পাস ও বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন সফলভাবে বাস্তবায়ন করা সকলের দায়িত্ব হিসেবে বিবেচিত হচ্ছে। এই নির্বাচনের সফল বাস্তবায়নের মাধ্যমে জুলাই প্রজন্মই বিজয়ী হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments