বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeঅর্থনীতিনির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন বাধ্যতামূলক

নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের জন্য পোস্টাল ব্যালটে ভোটের নিবন্ধন বাধ্যতামূলক

জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপালনকারী ব্যাংকারদের পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অনতিবিলম্বে এই নিবন্ধন সম্পন্ন করতে বলা হয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে প্রেরণ করেছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ভোটারদের ‘পোস্টাল ব্যালট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হলো।এবার দেশের ইতিহাসে প্রথমবার স্বশরীরে উপস্থিত না হয়ে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রবাসী বাংলাদেশি ও কয়েদিরা এই সুবিধা পাবেন। জাতীয় নির্বাচন ১২ ফেব্রুয়ারি হলেও পোস্টাল ব্যালটে ভোট দিতে হবে ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments