বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeজাতীয়ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানো হবে না: আসিফ নজরুল

ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বদলানো হবে না: আসিফ নজরুল

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষাপটে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের অনড় অবস্থান বজায় থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি বলেন, “আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা শ্রীলঙ্কাতেই হবে এবং এটি আয়োজন করা সম্ভব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”ভারতে বাংলাদেশের দল যাবে কী না এ বিষয়ে আলোচনা করতে আইসিসির একটি দল ঢাকায় এসেছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। ভারতের আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনা এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার পর নিরাপত্তার কারণে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচারও বন্ধ রাখা হয়েছে। বিসিবি আইসিসিকে জানিয়েছে যে, বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে আয়োজনের অনুরোধ করা হচ্ছে। এই পরিস্থিতিতেও বাংলাদেশের বিশ্বকাপ খেলার আগ্রহ শ্রীলঙ্কায় অনড় রয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments