বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeরাজনীতিজোটের চূড়ান্ত আসন বণ্টন ঘোষণা

জোটের চূড়ান্ত আসন বণ্টন ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দলীয় জোটের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আসন সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। কিছু আসন নিয়ে এখনও আলোচনা চললেও আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসবে।সূত্র অনুযায়ী, প্রাথমিক সমঝোতা অনুযায়ী আসন বণ্টন হয়েছে নিম্নরূপ: ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীক নিয়ে ৪৫টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীক নিয়ে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি আসন, ইসলামী ঐক্যজোট ৬টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৬টি, এবি পার্টি ২টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ জানান, আসন সমঝোতা চূড়ান্ত করার জন্য আরও একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। জোটের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, সবকিছু ঠিক থাকলে আগামীকালই চূড়ান্ত ঘোষণা আসছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments