শনিবার, মার্চ ২১, ২০২৬
spot_img
Homeরাজনীতিজামায়াতফ্যাসিবাদের কোনো ছায়াই আর সহ্য নয়—ডা. শফিকুর রহমান

ফ্যাসিবাদের কোনো ছায়াই আর সহ্য নয়—ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বৃহস্পতিবার ঢাকা-১৫ আসনে এক সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তিনি বলেন, এই দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না। যদি আবার আসে, আগের মতোই পরিণতি হবে। জামায়াত আর কোনো ভোট ডাকাত দেখতে চায় না। জনসভায় তিনি বলেন, দেশে ইনসাফ থাকলে দুর্নীতি ও টাকা পাচার হতো না। আওয়ামী শাসনামলে আয়নাঘর তৈরি করা হয়েছিল, যেখানে সেনাবাহিনীর কর্মকর্তারাও রেহাই পাননি। আমিরে জামায়াত বলেন, জনগণ এবার গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করতে মুখিয়ে আছে। এ সময় ১০ দলের জোটের ঢাকার বিভিন্ন আসনে মনোনীত প্রার্থীদের হাতে সমন্বিত প্রতীক দাঁড়িপাল্লা তুলে দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, ঢাকা-১৫ আসনে মানসম্মত সরকারি হাসপাতাল নেই, খালগুলো ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। নির্বাচিত হলে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে বিশ্বমানের করতে ও অবকাঠামোগত সমস্যার সমাধান করবেন। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত কারও কাছ থেকে চাঁদা নেবে না, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং গণভোটে হ্যাঁ-কে জয়যুক্ত করবে। এ সময় ঢাকা-১১ আসনের জোট প্রার্থী নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন সুষ্ঠু হতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে জনগণ আবারও মাঠে নামবে। সমাবেশে ১০ দলের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments