মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
spot_img
Homeজাতীয়ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অগ্নিকাণ্ডে একাধিক পরিবার সর্বস্বান্ত

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৪ জানুয়ারি ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাদামবাড়ী বাজারসংলগ্ন সরকারপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যার এই অগ্নিকাণ্ডে একাধিক পরিবার তাদের বসতঘর, নগদ অর্থ ও আসবাবপত্র হারিয়ে সম্পূর্ণ সর্বস্বান্ত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ‘ধুন্নার ভোগা’ (ধুনুচি) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি থাকায় স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ঘরগুলো ভস্মীভূত হয়ে যায়।

এই অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আজিজুল ইসলাম নামে এক ব্যক্তি। তার বসতঘরের পাশাপাশি ঘরে থাকা নগদ টাকা, জমির গুরুত্বপূর্ণ দলিলপত্র, চাল-ডাল এবং নিত্যপ্রয়োজনীয় সকল আসবাবপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা দ্রুত চেষ্টা চালালেও ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব হয়নি।

বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। এই সংকটময় মুহূর্তে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে এবং তাদের দ্রুত পুনর্বাসনের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments