বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeঅর্থনীতি২৪ দিনে প্রবাসী পাঠানো রেমিট্যান্স ৩০ হাজার কোটি ছাড়ালো

২৪ দিনে প্রবাসী পাঠানো রেমিট্যান্স ৩০ হাজার কোটি ছাড়ালো

চলতি জানুয়ারি মাসের প্রথম ২৪ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৪৭ কোটি ৭১ লাখ ৭০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ৩০ হাজার ২২১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, চলতি জানুয়ারির প্রথম ২৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ১৭৪ কোটি ৫৬ লাখ মার্কিন ডলার, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার ডলার ও বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিদেশি ব্যাংকগুলোর শাখার মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৪ লাখ ৬০ হাজার ডলার। দেশের ব্যাংকগুলোর মধ্যে জানুয়ারির প্রথম ২৪ দিনে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৪৮ কোটি ৮৪ লাখ ৭০ হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এই ব্যাংকটির মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার। পরের অবস্থানে থাকা ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে এসেছে ১৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার ডলার। এছাড়া জনতা ব্যাংকের মাধ্যমে ১৭ কোটি ৫৩ লাখ ডলার ও ব্র্যাক ব্যাংকের মাধ্যমে ১৬ কোটি ৯৩ লাখ ৫০ হাজার ডলার এসেছে। আলোচিত ওই ২৪ দিনে দেশি-বিদেশি সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। এর মধ্যে চারটি বিদেশি ব্যাংক রয়েছে। প্রবাসী আয় না আসা ব্যাংকগুলো হলো—রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আল-ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments