মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
spot_img
Homeজাতীয়১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু ফলাফল সংকলন

১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শুরু ফলাফল সংকলন

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকেই রিটার্নিং অফিসাররা ফলাফল সংকলন শুরু করবেন। তিনি বলেন, পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় লাগলেও ফলাফল ঘোষণার প্রক্রিয়া কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। এ প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখে নির্বাচন হলে ১৩ তারিখ সকাল ১০টা থেকে এই কম্পাইলেশনের জন্য বা কনসলিডেটেশনের জন্য রিটার্নিং অফিসাররা ইতোমধ্যেই সময়সূচি ঘোষণা করেছেন, অর্থাৎ কোনো অবস্থাতেই এটা দীর্ঘায়িত হবে না। মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সংবাদকর্মীদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনে এসব কথা বলেন ইসি সচিব। তিনি জানান, ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একটি আসনের প্রার্থীর মৃত্যুর ফলে ঐ আসনের ভোট আপাতত স্থগিত হয়েছে জানিয়ে তিনি বলেন, বাকি ২৯৯টি আসনের সব ব্যালট পেপার ও নির্বাচন উপকরণ পাঠানো হয়েছে এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পর্যায়ক্রমে সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি আরও বলেন, ১২ তারিখ সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের মাধ্যমে আমরা একটি যুগান্তকারী সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভসূচনা হবে। ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, অসংখ্য ত্রুটি ছিল, যেগুলো সমাধান করা গেছে, তবে শতভাগ শুদ্ধ হয়েছে—এ দাবি তিনি করতে পারছেন না। এবার তরুণ ভোটার অন্তর্ভুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মোবাইল ফোন নিষেধাজ্ঞা প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেন, সেলফোন এখন জীবনের অংশ হয়ে গেছে, তাই কারও মনে অসন্তোষ না রাখতে নির্দেশনাটি প্রত্যাহার করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments