বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
spot_img
Homeজাতীয়সময়ের সাথে বাড়ছে ভোটারের ভিড়, জমে উঠছে কেন্দ্র

সময়ের সাথে বাড়ছে ভোটারের ভিড়, জমে উঠছে কেন্দ্র

ঢাকা-১২ আসনের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন তরুণ ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের লাইন লম্বা হতে দেখা গেছে এবং পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। এবার ভোটাররা দুটি আলাদা ব্যালট পেপারে ভোট দিচ্ছেন—সাদা ব্যালটে সংসদ সদস্য প্রার্থী এবং গোলাপি ব্যালটে গণভোট। সংসদ নির্বাচনের সঙ্গে এবারই প্রথমবারের মতো গণভোট অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘ ১৭ বছরে তিনটি বিতর্কিত নির্বাচনের পর প্রায় ১৩ কোটি ভোটার নতুন করে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় এবং দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছর পর এই নির্বাচন ও গণভোট হচ্ছে। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হওয়ায় আজ ২৯৯ আসনে ভোট হচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ শেষে কেন্দ্রে গণনা শুরু হবে এবং সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করে ফল ঘোষণা করা হবে। ইসির তথ্য অনুযায়ী মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গ ১ হাজার ২৩২ জন। মোট ভোটকেন্দ্র ৪২ হাজার ৯৫৮টি, অংশগ্রহণকারী রাজনৈতিক দল ৫০টি, ২৯৯ আসনে প্রার্থী ২ হাজার ২৮ জন—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫, স্বতন্ত্র ২৭৩ এবং নারী প্রার্থী ৮১ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments