ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন জাতীয় সংসদের ঢাকা-৮ আসন মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এই আসনের প্রার্থী মির্জা আব্বাস। বৃহস্পতিবার দুপুর ১২টায় তিনি মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে, সুষ্ঠু না হওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো দেখিনি। তবে ভোটে ইঞ্জিনিয়ারিং হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি জানি না।’



