বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
spot_img
Homeশিক্ষামুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের ভর্তি নয়: আবেদন বাতিলের নির্দেশ

মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের ভর্তি নয়: আবেদন বাতিলের নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫

একাদশ শ্রেণিতে ভর্তির সময় মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনিদের আবেদনের সুযোগ নেই। ভুল করে করা এ ধরনের আবেদন বাতিলের নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বোর্ড জানায়, নীতিমালা অনুযায়ী এ কোটায় কেবল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবেদন করতে পারবেন। কিন্তু অনেক শিক্ষার্থী নাতি-নাতনি পরিচয়ে আবেদন করেছে। এতে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। এজন্য তাদের নতুন করে আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় সঠিক প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রমাণপত্রে গড়মিল বা অনিয়ম পাওয়া গেলে ভর্তি বাতিল হবে।

গত ২৪ জুলাই প্রকাশিত একাদশ শ্রেণির ভর্তিনীতিমালা-২০২৫ অনুযায়ী, সরকারি ও বেসরকারি কলেজের মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীর সন্তান এবং ১ শতাংশ অধীন দপ্তরের কর্মকর্তাদের সন্তানের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments